সিউড়িতে বাসকর্মীদের মধ্যে হাতাহাতির অভিযোগ, মৃত এক
বীরভূম, ৩১ জুলাই (হি.স.): বাস ছাড়ার সময়সূচি নিয়ে দুটি বাসের কর্মীদের মধ্যে বচসা। আর তা থেকে হাতাহাতি। সেই ঘটনার পরেই আচমকা অসুস্থ হয়ে প্রাণ হারালেন এক বাসকর্মী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চ
সিউড়িতে বাসকর্মীদের মধ্যে হাতাহাতির অভিযোগ, মৃত এক


বীরভূম, ৩১ জুলাই (হি.স.): বাস ছাড়ার সময়সূচি নিয়ে দুটি বাসের কর্মীদের মধ্যে বচসা। আর তা থেকে হাতাহাতি। সেই ঘটনার পরেই আচমকা অসুস্থ হয়ে প্রাণ হারালেন এক বাসকর্মী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে। মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বাসকর্মীর নাম গৌতম রায়। শুক্রবার সিউড়ি বাসস্ট্যান্ড থেকে আসানসোলগামী একটি বাস রওনা দেওয়ার কথা ছিল। অভিযোগ, নির্দিষ্ট সময়ের থেকে বাস ছাড়তে কিছুটা দেরি করায় অন্য একটি বাসের কর্মীদের সঙ্গে গৌতমবাবুর বচসা শুরু হয়। বচসা থেকে দ্রুত দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরে নিজের বাসে গিয়ে বসেন গৌতম রায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলন্ত বাসের ভেতর তিনি প্রচণ্ড কাঁপতে শুরু করেন এবং একসময় বাসেই লুটিয়ে পড়েন। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande