টুলু মণ্ডল ঘনিষ্ঠ প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভানেত্রী শম্পা মাহারার বাড়িতে পুলিশি অভিযান
মহম্মদবাজার (হি. স.) : দুবরাজপুরের বিতর্কিত তৃণমূল নেতা । অভিযান চালালো জেলা পুলিশ। শুক্রবার মহম্মদবাজারের কুলিয়া গ্রামে শম্পা মাহারার শ্বশুরবাড়ি এবং খড়িয়া গ্রামে তাঁর বাপের বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। শম্পা মাহারা মহম্মদবাজার পঞ্চায়েত সমি
টুলু মণ্ডল ঘনিষ্ঠ প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভানেত্রী শম্পা মাহারার বাড়িতে পুলিশি অভিযান


মহম্মদবাজার (হি. স.) : দুবরাজপুরের বিতর্কিত তৃণমূল নেতা । অভিযান চালালো জেলা পুলিশ। শুক্রবার মহম্মদবাজারের কুলিয়া গ্রামে শম্পা মাহারার শ্বশুরবাড়ি এবং খড়িয়া গ্রামে তাঁর বাপের বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী।

শম্পা মাহারা মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী ছিলেন। এলাকায় তিনি টুলু মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত। এই অভিযানের খবর পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্র খবর, এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।প্রসঙ্গত, বৃহস্পতিবারই টুলুর সিউড়ির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু, ওই বাড়িতে ছিলেন না টুলু। ইতিমধ্যেই টুলু মণ্ডলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। তাঁর বাড়িও সিল করে দেওয়া হয়েছে। তদন্তকারীদের অনুমান, বিদেশেই পালিয়ে গিয়েছেন টুলু।

সূত্রের খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিউটাউনে ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল। ২০২২ সালে খুনের মামলায় গ্রেফতার হয়ে প্রায় এক মাস জেল হেফাজতে ছিলেন টুলু মণ্ডল। স্ত্রী ও মেয়ের নামে একাধিক কোম্পানি খোলার অভিযোগও ওঠে। এই নিয়ে তদন্তে নামে ইডি। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের বিরুদ্ধে আগে থেকেই ৬-৭টি মামলা রয়েছে। তাঁর নেতৃত্বে বীরভূমজুড়ে চলা সিন্ডিকেট রাজের খবর পেয়েই তদন্তে নামে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande