'ওরা হায়েনার মতো সুযোগের অপেক্ষায় রয়েছে', জঙ্গি গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তা বাবার
কলকাতা, ৩১ জুলাই (হি.স.): পূর্ব বর্ধমান জেলা থেকে জৈশ-ই-মোহাম্মদের এক সন্দেহভাজন সদস্যের গ্রেফতারির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তাঁর ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বি
মুখ্যমন্ত্রীর  নিরাপত্তা নিয়ে চিন্তা বাবার


কলকাতা, ৩১ জুলাই (হি.স.): পূর্ব বর্ধমান জেলা থেকে জৈশ-ই-মোহাম্মদের এক সন্দেহভাজন সদস্যের গ্রেফতারির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তাঁর ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু শক্তি প্রতিনিয়ত সুযোগের সন্ধানে রয়েছে এবং তারা হায়েনার মতো আক্রমণ করার জন্য ওত পেতে বসে রয়েছে।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিশির অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী দুর্নীতি, কয়লা, গোরু এবং বালি পাচারের বিরুদ্ধে টানা পদক্ষেপ নেওয়া শুরু করেছেন। তাঁর মতে, এই সব অভিযানের ফলে বহু প্রভাবশালী ও অপরাধী চক্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তাঁর প্রতি ক্ষোভ বেড়েছে।

শিশির অধিকারী আরও জানান, মুখ্যমন্ত্রীর কর্মসূচি ও যাতায়াতের তথ্য বিভিন্ন সরকারি দফতরে আগেই পৌঁছে যায়। তাঁর অভিযোগ, যেসব গোষ্ঠীর স্বার্থে আঘাত লেগেছে, তারা যে কোনো উপায়ে ক্ষতি করার সুযোগ খুঁজছে। তবে তিনি আশাপ্রকাশ করে বলেন যে, রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি স্বীকার করেন যে, একজন পিতা হিসেবে ছেলের নিরাপত্তা নিয়ে তাঁর চিন্তা হওয়া স্বাভাবিক, কিন্তু একই সাথে তিনি বিশ্বাস প্রকাশ করেন যে এই ধরনের কোনো ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হবে না।

উল্লেখ্য, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পূর্ব বর্ধমানের একটি আবাসন এলাকা থেকে জৈশ-ই-মোহাম্মদের সন্দেহভাজন সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করেছে। তদন্তকারী সংস্থাগুলির দাবি, তার কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচি, যাতায়াত এবং ভিআইপি মুভমেন্ট সংক্রান্ত নথিপত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের একটি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তবে, তদন্তকারী সংস্থাগুলির পক্ষ থেকে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর ওপর কোনো হামলার ষড়যন্ত্রের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি এবং ঘটনার তদন্ত জারি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande