বেআইনি নির্মাণের অভিযোগে গয়েশপুরে ভাঙা হলো তৃণমূলের কার্যালয়
নদিয়া, ৩১ জুলাই (হি.স.): সরকারি জমি দখল করে তৈরি বেআইনি নির্মাণের অভিযোগে কঠোর পদক্ষেপ করল নদিয়ার গয়েশপুরের পুর-প্রশাসন। শুক্রবার পুলিশি নিরাপত্তা বলয়ে বিআর আম্বেদকর মাঠ সংলগ্ন এলাকায় বড় মাটি কাটার যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসে
বেআইনি নির্মাণের অভিযোগে গয়েশপুরে ভাঙা হলো তৃণমূলের কার্যালয়


নদিয়া, ৩১ জুলাই (হি.স.): সরকারি জমি দখল করে তৈরি বেআইনি নির্মাণের অভিযোগে কঠোর পদক্ষেপ করল নদিয়ার গয়েশপুরের পুর-প্রশাসন। শুক্রবার পুলিশি নিরাপত্তা বলয়ে বিআর আম্বেদকর মাঠ সংলগ্ন এলাকায় বড় মাটি কাটার যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়।

পুরসভা সূত্রে খবর, বিআর আম্বেদকর মাঠ সংলগ্ন জায়গা দখল করে বেআইনিভাবে ওই দলীয় কার্যালয়টি তৈরি করা হয়েছিল। এই বিষয়ে স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে পুর-প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুর কর্তৃপক্ষ জানতে পারে, ক্লাব ও মাঠ লাগোয়া সরকারি জমিতে অসাধু উপায়ে নির্মাণটি করা হয়েছে। জবরদখলের প্রাথমিক সত্যতা নিশ্চিত হতেই কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সকালে এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করে অভিযান চালায় পুরসভা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দলীয় কার্যালয়টি। হঠাৎ এই অভিযানে এলাকা জুড়ে সাময়িক চাঞ্চল্য তৈরি হয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande