দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা, শনিবার যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে
কলকাতা, ৩১ জুলাই (হি.স.): দীর্ঘ প্রায় ২০ বছর পর কলকাতায় ফিরলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুরে কলকাতায় আসেন তিনি। কলকাতা বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ও অন্যান্যরা। বিমানবন্দরে সাংবাদি
দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা, শনিবার যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে


কলকাতা, ৩১ জুলাই (হি.স.): দীর্ঘ প্রায় ২০ বছর পর কলকাতায় ফিরলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুরে কলকাতায় আসেন তিনি। কলকাতা বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ও অন্যান্যরা। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, কলকাতায় ফিরে খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনটি সংগঠনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্রসদনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাজ মাধ্যমে একাধিক পোস্টে তাঁর কলকাতায় ফেরার বিষয়ে জানিয়ে তসলিমা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেক্যুলার মিশন এবং পশ্চিমবঙ্গের জন্য নামের দু’টি সংগঠনের আমন্ত্রণে কলকাতা এসেছেন লেখিকা। ওই দুই সংগঠনের নেতৃত্ব ওসমান মল্লিক এবং মোহিত রায় ছাড়াও এন সি পি আই দলের পক্ষে শিউলি সাহা এবং তসলিমার অনুরাগীদের একাংশ তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। লেখিকার জন্য বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande