রাজৌরির জঙ্গলে খোঁজ মিললো সন্দেহভাজন জঙ্গিদের গোপন ঘাঁটির, উদ্ধার বিভিন্ন সামগ্রী
রাজৌরি, ৩১ জুলাই (হি.স.): রাজৌরি জেলার একটি জঙ্গলে সন্দেহভাজন জঙ্গিদের গোপন ঘাঁটি খুঁজে পেল নিরাপত্তা বাহিনী। সেখান থেকে বিভিন্ন সামগ্রী এবং রান্নার বাসনপত্র উদ্ধার করা হয়েছে। এরপরই শুক্রবার সেনা, সিআরপিএফ এবং পুলিশ যৌথভাবে ওই এলাকায় ফের তল্লাশি
রাজৌরির জঙ্গলে খোঁজ মিললো সন্দেহভাজন জঙ্গিদের গোপন ঘাঁটির, উদ্ধার বিভিন্ন সামগ্রী


রাজৌরি, ৩১ জুলাই (হি.স.): রাজৌরি জেলার একটি জঙ্গলে সন্দেহভাজন জঙ্গিদের গোপন ঘাঁটি খুঁজে পেল নিরাপত্তা বাহিনী। সেখান থেকে বিভিন্ন সামগ্রী এবং রান্নার বাসনপত্র উদ্ধার করা হয়েছে। এরপরই শুক্রবার সেনা, সিআরপিএফ এবং পুলিশ যৌথভাবে ওই এলাকায় ফের তল্লাশি অভিযান শুরু করে।

শুক্রবার নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে থানামন্ডি অঞ্চলের ভাংগাই জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হয়| সেই তল্লাশি অভিযানে ওই গোপন ঘাঁটির খোঁজ মেলে। ঘন জঙ্গল এবং ঝোপঝাড়ের আড়ালে সন্দেহভাজন জঙ্গিদের ওই ঘাঁটি তৈরি করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানান, বাজেয়াপ্ত জিনিসপত্রের মধ্যে রয়েছে দু'টি চালের প্যাকেট, নুডলস, একটি ছুরি, একটি লাইটার, একটি প্লাস্টিকের শিট, একটি পুরোনো কম্বল, দু'টি মোমবাতি এবং একটি প্লাস্টিকের বোতল। ওই এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande