বিদ্যাসাগর সেতুতে সংস্কার কাজ: আগামী ২ আগস্ট টানা ৮ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল
কলকাতার গুরুত্বপূর্ণ যান চলাচলের অন্যতম মাধ্যম দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) আগামী ২ আগস্ট (রবিবার) টানা আট (৮) ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর মেরামতি ও পুনর্বাসনমূলক কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী,
বিদ্যাসাগর সেতুতে সংস্কার কাজ: আগামী ২ আগস্ট টানা ৮ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল


কলকাতার গুরুত্বপূর্ণ যান চলাচলের অন্যতম মাধ্যম দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) আগামী ২ আগস্ট (রবিবার) টানা আট (৮) ঘণ্টার জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর মেরামতি ও পুনর্বাসনমূলক কাজের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

সরকারি সূত্রে জানা গিয়েছে যে, বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপন-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ এই সময়ে সম্পন্ন করা হবে। সেতুর দীর্ঘমেয়াদি নিরাপত্তা, স্থায়িত্ব এবং নির্বিঘ্ন পরিষেবা নিশ্চিত করতেই এই সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ জুলাই, ২০২৬ তারিখে জারি হওয়া বিজ্ঞপ্তি (নোটিফিকেশন নম্বর: টিপি/৪০)-র ভিত্তিতেই এই যান নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। ফলে নির্দিষ্ট সময়ে যাত্রী ও গাড়িচালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। যানজট এড়াতে আগাম যাত্রাপথ পরিকল্পনা করারও আবেদন জানিয়েছে ট্রাফিক পুলিশ। বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য প্রচার করার অনুরোধ জানিয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারের ব্যক্তিগত সহকারী (পিএ)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande