
গোলাঘাট (অসম), ৩১ জুলাই (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত নুমলিগড়ের কালিয়নী নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়ে গিয়েছেন। নিখোঁজ যুবকের নাম সুমিত গড় (২১)।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে বগিজান থানার অন্তর্গত বকিয়ালের হাউতলি গ্রামের বুক চিরে প্রবাহিত কালিয়নী নদীতে কয়েকজন সঙ্গীর সঙ্গে মাছ ধরতে যান সুমিত গড়। মাছ ধরার সময় হঠাৎ তিনি নদীর জলে তলিয়ে যান। এর পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি।
ঘটনার খবর পেয়ে বগিজান থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুমিত গড়ের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধার করতে তালাশি অভিযান অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস