মিড-ডে মিলে এবার মাছ যুক্ত করার ভাবনা, বহাল থাকবে ডিম : মন্ত্রী নিশীথ প্রামাণিক
কোচবিহার, ৩১ জুলাই (হি.স.): রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিল ব্যবস্থা নিয়ে বড় ইঙ্গিত পাওয়া গেল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক শুক্রবার জানিয়েছেন, ভবিষ্যতে মিড-ডে মিলে ডিমের পাশাপাশি মাছ এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য উপাদান যুক্ত করা হ
মিড-ডে মিলে এবার মাছ যুক্ত করার ভাবনা, বহাল থাকবে ডিম : মন্ত্রী নিশীথ প্রামাণিক


কোচবিহার, ৩১ জুলাই (হি.স.): রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিল ব্যবস্থা নিয়ে বড় ইঙ্গিত পাওয়া গেল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক শুক্রবার জানিয়েছেন, ভবিষ্যতে মিড-ডে মিলে ডিমের পাশাপাশি মাছ এবং অন্যান্য পুষ্টিকর খাদ্য উপাদান যুক্ত করা হতে পারে। তিনি স্পষ্ট করেন যে, পড়ুয়াদের উন্নত স্বাস্থ্য ও পুষ্টির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সরকারের পরিকল্পনা রয়েছে, পরবর্তীতে সমগ্র রাজ্য জুড়েই ইসকন-এর মাধ্যমে মিড-ডে মিল পরিষেবা পরিচালনা করার। সম্প্রতি কলকাতার কিছু স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছিল, যেখানে শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়ার কথা বলা হয় এবং মেনু থেকে ডিম বাদ দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।

এই বিতর্ক বাড়তেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে ঘোষণা করেন যে মিড-ডে মিলে ডিম প্রদান বহাল থাকবে। তিনি জানান, ইসকন নিরামিষ খাবার সরবরাহ করলেও স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে পড়ুয়াদের কাছে ডিম পৌঁছে দেওয়া হবে, যাতে পুষ্টির কোনো ঘাটতি না হয়।

মন্ত্রী নিশীথ প্রামাণিক মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, মিড-ডে মিলে ডিম দেওয়া হবে, এটি অত্যন্ত ভালো সিদ্ধান্ত। যাঁরা এতদিন প্রোটিনের অভাবের কথা তুলছিলেন, তাঁরা এবার যোগ্য জবাব পেয়ে গেছেন।

তিনি আরও যোগ করেন, শুধু ডিমই নয়, আগামী দিনে মাছকেও মিড-ডে মিলে অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য পুষ্টিকর খাবারও যোগ করা হবে।

তিনি স্পষ্ট করে জানান যে, শিশুদের সঠিক বিকাশ ও স্বাস্থ্যই রাজ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

Egg-

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande