দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে জর্জ টেলিগ্রাফের তিন দিনব্যাপী কর্মমেলা
কলকাতা, ৭ জুলাই (হি. স.): শতবর্ষ প্রাচীন সংস্থার জয়যাত্রা অমলিন। দক্ষ ও কর্মমুখী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ১৯২০ সাল থেকে নিরলস কাজ করে চলেছে জর্জ টেলিগ্রাফ। চলতি বছরে এই প্রতিষ্ঠান ১০৬ বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠাতা স্বর্গীয়
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে জর্জ টেলিগ্রাফের তিন দিনব্যাপী কর্মমেলা


কলকাতা, ৭ জুলাই (হি. স.): শতবর্ষ প্রাচীন সংস্থার জয়যাত্রা অমলিন। দক্ষ ও কর্মমুখী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ১৯২০ সাল থেকে নিরলস কাজ করে চলেছে জর্জ টেলিগ্রাফ। চলতি বছরে এই প্রতিষ্ঠান ১০৬ বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠাতা স্বর্গীয় হরিপদ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলার আগামী প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে তিন দিনব্যাপী এক কর্মমেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

উক্ত কর্মমেলায় অংশগ্রহণ করেছেন প্রায় ১,০০০ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী। এর পাশাপাশি ১০০-রও বেশি শীর্ষস্থানীয় সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠান এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে।

কর্মমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়; শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের মন্ত্রী তাপস রায় এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সজল ঘোষ-সহ একাধিক বিশিষ্ট অতিথি।

মঙ্গলবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সজল ঘোষ বলেন, অসাধারণ পরিবেশ। জর্জ টেলিগ্রাফ বাংলার গর্ব। বেসরকারি উদ্যোগে শিক্ষাক্ষেত্রে এটি রাজ্যের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। ১০৬ বছরের এই যাত্রা আরও বহু দূর এগিয়ে যাক—ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande