
বাগপত, ৭ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের বাগপতে চুরি এবং ত্রাস সৃষ্টির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের কাছে মুবারকপুর জঙ্গলে একটি তল্লাশি অভিযান চালায়। চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ কাটা তার, সরঞ্জাম এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত অভিযুক্তদের মধ্যে রয়েছেন গাজিয়াবাদের বাসিন্দা ফরমান (২৭), কাইয়ুম (৪২), সারিকা (২১), মিরাটের বাসিন্দা নবীন ওরফে নীতু (৪০), এবং গাজিয়াবাদের বাসিন্দা হিমাংশু তোমর (২২)। মঙ্গলবার পুলিশ ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের কাছে মুবারকপুর জঙ্গলে একটি তল্লাশি অভিযান চালায়।সন্দেহভাজনদের থামানো হলে অপরাধীরা পুলিশ দলের ওপর গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে নবীন এবং হিমাংশু তোমর আহত হয়। এবং ঘটনাস্থল থেকে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ আহত অভিযুক্তদের হাসপাতালে পাঠায়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি গাড়ি, প্রায় চার কুইন্টাল তার, তার কাটার সরঞ্জাম, দুটি পিস্তল, চারটি কার্তুজ এবং দুটি খালি কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ তাদের সকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন