গুয়াহাটির বেতকুচিতে মুখোমুখি মিনিট্রাক-চারচাকার গাড়ি, আহত চার
গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : গুয়াহাটির বেতকুচি এলাকায় পণ্যবোঝাই একটি মিনিট্রাক এবং একটি ব্যক্তিগত চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেচে, বিপরীত দিক থেকে আগত একটি ব্যক্তিগত চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র
খোমুখি মিনিট্রাক-চারচাকার গাড়ি


গুয়াহাটি, ৯ জুলাই (হি.স.) : গুয়াহাটির বেতকুচি এলাকায় পণ্যবোঝাই একটি মিনিট্রাক এবং একটি ব্যক্তিগত চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন।

জানা গেচে, বিপরীত দিক থেকে আগত একটি ব্যক্তিগত চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আহত চারজনকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। সংঘর্ষের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande