শান্তিপুর পৌরসভায় মহকুমা শাসকের পরিদর্শন, ‘আয়ুষ্মান ভারত’ ও ‘অন্নপূর্ণা’ প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক
শান্তিপুর, ৯ জুলাই (হি. স.): আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভা পরিদর্শনে আসেন রানাঘাটের মহকুমা শাসক মহঃ সুবুর খান। এদিন তিনি পৌরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারের
বৈঠক


শান্তিপুর, ৯ জুলাই (হি. স.): আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভা পরিদর্শনে আসেন রানাঘাটের মহকুমা শাসক মহঃ সুবুর খান। এদিন তিনি পৌরসভার চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে বৈঠক করে প্রকল্পগুলির বর্তমান অবস্থা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা শাসক জানান, রানাঘাট মহকুমাসহ গোটা জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ চলছে। শান্তিপুর পৌর এলাকায় আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা প্রকল্পের অগ্রগতি, আবেদন নিষ্পত্তির গতি এবং বাস্তবায়নের ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে, তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন।তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের পথে যে সব প্রশাসনিক জটিলতা রয়েছে, সেগুলি দ্রুত সমাধানের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, যোগ্য উপভোক্তারা যাতে কোনওভাবেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং আবেদনকারীদের কাজ দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহকুমা শাসক জানান, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান নিয়মিতভাবে প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande