রায়গঞ্জে ডাম্পারের সঙ্গে বাসের সংঘর্ষ, জখম বাসচালক-সহ ১২ যাত্রী
উত্তর দিনাজপুর, ৯ জুলাই (হি.স.): ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসচালক-সহ অন্তত ১২ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের রূপাহার এলাকার পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার
রায়গঞ্জে ডাম্পারের সঙ্গে বাসের সংঘর্ষ, জখম বাসচালক-সহ ১২ যাত্রী


উত্তর দিনাজপুর, ৯ জুলাই (হি.স.): ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসচালক-সহ অন্তত ১২ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের রূপাহার এলাকার পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, বহরমপুর থেকে রায়গঞ্জ হয়ে হলদিবাড়ির উদ্দেশে যাচ্ছিল একটি বাস। রূপাহার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালদাগামী একটি ডাম্পারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বৃষ্টিতে রাস্তা ভেজা ছিল। ওই এলাকার রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরেই ছুটে আসেন রূপাহার এলাকার বাসিন্দারা। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande