বারুইপুর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বসিরহাটে কংগ্রেসের মোমবাতি মিছিল
বসিরহাট, ৯ জুলাই (হি. স.)‍‍ : বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বসিরহাটে মোমবাতি মিছিল করল জাতীয় কংগ্রেসের বসিরহাট ১ নম্বর ব্লক নেতৃত্ব ও কর্মীরা। পাইকপাড়া বাজার থেকে প্রায় তিন
মোমবাতি মিছিল


বসিরহাট, ৯ জুলাই (হি. স.)‍‍ : বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বসিরহাটে মোমবাতি মিছিল করল জাতীয় কংগ্রেসের বসিরহাট ১ নম্বর ব্লক নেতৃত্ব ও কর্মীরা। পাইকপাড়া বাজার থেকে প্রায় তিন কিলোমিটার পথ পদযাত্রা করে বিক্ষোভকারীরা। হাতে মোমবাতি ও প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে তাঁরা দ্রুত বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পরও এই মামলার অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে হবে। তাঁদের দাবি, সব দোষীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।মিছিলে বক্তারা বলেন, একটি ১২ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস এবং এর তীব্র নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে তাঁরা রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।অন্যদিকে, রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, আইন নিজের গতিতেই চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের দাবি, অপরাধ দমনে কোনও রাজনৈতিক পরিচয় বা প্রভাবকে গুরুত্ব দেওয়া হবে না। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande