উত্তরবঙ্গে অতি ভারী, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট—আবহাওয়া দফতরের সতর্কতা
কলকাতা, ৯ জুলাই (হি. স.): আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক বৈঠকে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভার
বৃষ্টি বাড়বে


কলকাতা, ৯ জুলাই (হি. স.): আগামী কয়েক দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেলের সাংবাদিক বৈঠকে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, উত্তরবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।শুক্রবার জলপাইগুড়িতে অতি ভারী এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।অন্যদিকে, দক্ষিণবঙ্গেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। কলকাতাসহ অধিকাংশ জেলায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande