নয়ডাতে গাড়ির ধাক্কায় তিন শ্রমিকের মৃত্যু
নয়ডা, ৯ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । একটি গাড়ির ধাক্কায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকালে নয়ডার জেওয়ার থানা এলাকার নিমকা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের নাম
জয়পুরে ট্রাকের নিচে চাপা পড়ে নিহত তিন শিশু ,আহত দুজন


নয়ডা, ৯ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে । একটি গাড়ির ধাক্কায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সকালে নয়ডার জেওয়ার থানা এলাকার নিমকা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদের নাম করণ (২৪ ), মিথুন (২৫ ) এবং বিশ্বজিৎ (২৫)। তারা তিনজনই পেশায় শ্রমিক ছিলেন । বৃহস্পতিবার সকালে তারা ধান রোপণ করতে যাচ্ছিলেন । রাস্তা পারাপারের সময় নিমকা গ্রামের কাছে একটি নিয়ন্ত্রণহীন গাড়ি তিন শ্রমিকে ধাক্কা দেয় । ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় । ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande