(আপডেট) দেবরাজকে ফের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, আদালতে খারিজ জামিনের আবেদন
বারাসাত, ৯ জুলাই (হি. স.):-দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে নতুন মোড় এল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মোট নয়টি অভিযোগ বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫৭ নম্বর মামলার ভিত্তিতে তাঁকে
বারাসাত আদালত


বারাসাত, ৯ জুলাই (হি. স.):-দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে নতুন মোড় এল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই মোট নয়টি অভিযোগ বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫৭ নম্বর মামলার ভিত্তিতে তাঁকে পূর্বে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।বৃহস্পতিবার ২৯৭ নম্বর মামলায় দেবরাজকে বারাসাত আদালতে তোলা হলে তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান। তবে মামলার নথি ও তদন্তের অগ্রগতি বিবেচনা করে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।এরপর একই দিনে ২০৭ নম্বর মামলার তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করে দেবরাজকে আরও সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।পুলিশের দাবি, একাধিক মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং অভিযোগগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে, মামলার তদন্ত এখনও চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তদন্তকারী আধিকারিকরা। আদালতের নির্দেশের পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande