
কলকাতা, ৯ জুলাই (হি.স.): “আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের মানুষের সরকার প্রতিষ্ঠা করা এবং রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।” বৃহস্পতিবার রাজ্য বিজেপি সল্টলেক কার্যালয়ে এই মন্তব্য করেন দলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
তিনি বলেন, “গত ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ দলের সরকার দেখেছেন। প্রথমে বামফ্রন্টের সরকার, তারপর তৃণমূল কংগ্রেসের সরকার। আমাদের লক্ষ্য কোনও দলের সরকার পরিচালনা করা নয়।”
শমীকবাবু বলেন, “২০১১ সালে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি কী ছিল এবং দীর্ঘ অপশাসনের পরে রাজ্যের অর্থনীতি কোথায় পৌঁছেছিল, তা বাংলার মানুষের অজানা নয়। গত ৫০ বছরের অনুন্নয়নের খরা কাটিয়ে পশ্চিমবঙ্গকে নতুন করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সরকারের প্রধান লক্ষ্য।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত