
কলকাতা, ৯ জুলাই(হি.স.): “পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের আগে মানুষের সামনে রাখা সংকল্পপত্রের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের কাজ শুরু করেছে।” বৃহস্পতিবার বিজেপি রাজ্য দফতরে একথা বলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি বলেন, “পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিবর্তন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের যাত্রা এবং রাজ্যের নতুন সরকারের প্রতি আস্থা রেখেই সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক ভারতীয় জনতা পার্টিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।”
শমিকবাবু বলেন, “আমি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের পক্ষ থেকে তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদানের জন্য মঞ্চে আহ্বান জানাই। সবশেষে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত