রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হবে, শ্বেতপত্র কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী
কলকাতা, ৯ জুলাই (হি.স.): শ্বেতপত্র প্রকাশ  রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হবে। শ্বেতপত্র কমিটির চেয়ারম্যানের দায়িত্বে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তৃণমূল জমানায় রাজ্যে সে অর্থে বিনিয়োগ হয়নি বলে অভিযোগ। বিজেপি-র দাবি, কর্মসংস্থানও হয়নি বললেই
রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হবে, শ্বেতপত্র কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী


কলকাতা, ৯ জুলাই (হি.স.): শ্বেতপত্র প্রকাশ  রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হবে। শ্বেতপত্র কমিটির চেয়ারম্যানের দায়িত্বে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

তৃণমূল জমানায় রাজ্যে সে অর্থে বিনিয়োগ হয়নি বলে অভিযোগ। বিজেপি-র দাবি, কর্মসংস্থানও হয়নি বললেই চলে। সেই সময় বিরোধীরা বারবার দাবি

করেছে, ক্রমশ বেড়েছে বেকারত্ব।

কিন্তু বর্তমানে বদলেছে বাংলার ছবি। এখন রাজ্যের দায়িত্বে বিজেপি। রাজ্যের ভোল বদলে দিতে প্রথম থেকেই কাজ করছে সরকার।

কিন্তু কীভাবে কাজ হচ্ছে, কী কী কাজ হয়েছে, তা স্পষ্টভাবে জানার অধিকার রয়েছে আমজনতার। তাই রাজ্যবাসীর কাছে কাজের খতিয়ান তুলে ধরতে চায় বিজেপি সরকার। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande