গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে ইন্দাসে গ্রেফতার তৃণমূল কর্মী
বাঁকুড়া, ৯ জুলাই (হি.স.): গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া এবং সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে শ্লীলতাহানির অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর মহকু
গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে ইন্দাসে গ্রেফতার তৃণমূল কর্মী


বাঁকুড়া, ৯ জুলাই (হি.স.): গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া এবং সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে শ্লীলতাহানির অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইন্দাস থানা এলাকার এক গৃহবধূ দীর্ঘদিন ধরে তাঁর বাবার বাড়িতে বসবাস করছেন। অভিযোগ, এলাকার ওই তৃণমূল কর্মী দীর্ঘদিন ধরেই তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

অভিযোগ, বুধবার গভীর রাতে ওই গৃহবধূ শৌচালয়ে গেলে অভিযুক্ত তাঁকে একা পেয়ে জাপটে ধরে শ্লীলতাহানি করে। নির্যাতিতার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে রাতেই তিনি ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। নির্যাতিতা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে, ধৃত তৃণমূল কর্মী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

নির্যাতিতার দাবি, তাঁর চিৎকারে শুধু পরিবারের সদস্যরাই নন, আশপাশের বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্ত তাঁকে জোর করে টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও অভিযোগ করেছেন তিনি।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande