পিএম জওহর নবোদয় বিদ্যালয় এর পক্ষ থেকে আরামবাগ বিধায়ককে সম্বর্ধনা
আরামবাগ , ৯ জুলাই (হি.স.): হুগলির আরামবাগের ডিহিবাগনানে অবস্থিত পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও সম্মাননা জানানো
সম্বর্ধনা সভায় হেমন্ত বাগ


আরামবাগ , ৯ জুলাই (হি.স.): হুগলির আরামবাগের ডিহিবাগনানে অবস্থিত পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিদ্যালয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা গ্রহণের পর হেমন্ত বাগ বলেন, এই সম্মান তাঁর ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং আরামবাগের মানুষের প্রতি তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিল। তিনি জানান, মানুষের ভালোবাসা ও আস্থা তাঁকে উন্নয়নের কাজে আরও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

বিধায়ক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সম্পদ ও শক্তি। তাদের উন্নত শিক্ষা, আদর্শ এবং ভবিষ্যৎ গড়ে তুলতে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানের শেষে হেমন্ত বাগ বলেন, সকলের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদকে সঙ্গে নিয়ে আরামবাগের সার্বিক উন্নয়নে তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande