চাঁপাডাঙ্গায় পাট চাষ থেকে কার্বন ক্রেডিট উৎপাদনের পাইলট প্রকল্পের সূচনা, উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ
হুগলি , ৯ জুলাই (হি.স.): হুগলির চাঁপাডাঙ্গায় জুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় পাট চাষ থেকে কার্বন ক্রেডিট উৎপাদনের পাইলট প্রকল্প উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার । এই উদ
মঞ্চে দিলীপ ঘোষ


হুগলি , ৯ জুলাই (হি.স.): হুগলির চাঁপাডাঙ্গায় জুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় পাট চাষ থেকে কার্বন ক্রেডিট উৎপাদনের পাইলট প্রকল্প উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার । এই উদ্যোগের মূল লক্ষ্য পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাকে উৎসাহিত করা এবং পাট চাষের মাধ্যমে কার্বন শোষণের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন এবং প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, প্রকল্পে অংশগ্রহণকারী কৃষক, জুট ফাউন্ডেশনের প্রতিনিধিরা, শক্তিগড় টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আধিকারিক এবং এই উদ্যোগের সঙ্গে যুক্ত অন্যান্য অংশীজন।

অনুষ্ঠানে বক্তারা জানান, পাট একটি পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তু। পাট চাষের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে কার্বন ক্রেডিট তৈরির সম্ভাবনা রয়েছে। এই পাইলট প্রকল্প সফল হলে ভবিষ্যতে রাজ্যের আরও বিস্তীর্ণ এলাকায় তা সম্প্রসারণ করা হবে এবং কৃষকরা অতিরিক্ত আর্থিক সুবিধা লাভের সুযোগ পাবেন।

মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহ দিচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিবেশবান্ধব চাষের সমন্বয় ঘটিয়ে কৃষকদের আরও স্বনির্ভর করে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠি শেষে অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande