অন্নপূর্ণা প্রকল্পের সংশোধনী শিবির পাণ্ডগ্রামে
আরামবাগ , ৯ জুলাই (হি.স.): অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বহু উপভোক্তা বঞ্চিত হওয়ার অভিযোগে গত কয়েকদিন ধরে গোঘাটের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে প্রশাসন উদ্যোগী হয়ে সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করেছে।
পান্ডু গ্রাম অন্নপূর্ণার  সংশোধনী ক্যাম্প

আরামবাগ , ৯ জুলাই (হি.স.): অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বহু উপভোক্তা বঞ্চিত হওয়ার অভিযোগে গত কয়েকদিন ধরে গোঘাটের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে প্রশাসন উদ্যোগী হয়ে সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার গোঘাট-২ ব্লকের পান্ডুগ্রাম এলাকায় অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত আবেদনকারীদের ভেরিফিকেশন ও তথ্য সংশোধনের কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপভোক্তাদের নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরা প্রকল্পের সুবিধা পেতে পারেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে আবেদন করার পরও অনেকেই অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আসতে পারেননি। সেই কারণেই বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। প্রশাসনের এই উদ্যোগে উপভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের তালিকা হালনাগাদ করা হবে এবং যাঁরা যোগ্য, তাঁদের দ্রুত প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করা হবে। ফলে বঞ্চিতদের সমস্যা সমাধানে এই ভেরিফিকেশন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনের আশা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA

 rajesh pande