বিটি রোডে লরির ধাক্কায় মৃত দুই স্কুলছাত্র, গুরুতর আহত বাবা চিকিৎসাধীন
বরানগর, ১ আগস্ট (হি. স.):সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বরানগরের মল্লিক কলোনি এলাকায়। শনিবার সকালে বিটি রোডের উপর একটি লরির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় দুই শিশুর। মৃতদের বয়স পাঁচ ও সাত বছর।
লরি দুর্ঘটনা


বরানগর, ১ আগস্ট (হি. স.):সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বরানগরের মল্লিক কলোনি এলাকায়। শনিবার সকালে বিটি রোডের উপর একটি লরির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় দুই শিশুর। মৃতদের বয়স পাঁচ ও সাত বছর। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের পড়ুয়া বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের বাবা, যিনি স্কুটিটি চালাচ্ছিলেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে দুই সন্তানকে স্কুটিতে নিয়ে স্কুলে যাচ্ছিলেন ওই ব্যক্তি। মল্লিক কলোনির কাছে পিছন থেকে একটি লরি স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের বাইরে বিটি রোডে লরির যাতায়াত এবং বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ধারে প্রোমোটারদের ইট-পাথর রাখার বিষয়টিও দুর্ঘটনার অন্যতম কারণ বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande