সম্পত্তিগত বিবাদের জেরে আরামবাগে রক্তাক্ত সংঘর্ষ
আরামবাগ , ১আগস্ট (হি.স.): সম্পত্তিগত বিবাদের জেরে রক্তাক্ত সংঘর্ষ। জমিতে চাষ করাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর দাদা ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ থানার বুলন্ডি গ্রামের দেওয়ানপাড়ায়।
সম্পত্তিগত সংঘর্ষে মৃত ব্যক্তি


আরামবাগ , ১আগস্ট (হি.স.): সম্পত্তিগত বিবাদের জেরে রক্তাক্ত সংঘর্ষ। জমিতে চাষ করাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর দাদা ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ থানার বুলন্ডি গ্রামের দেওয়ানপাড়ায়। মৃতের নাম শেখ হারুন বাদশা (৬৬)।

শনিবার পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা চলছে। অভিযোগ, শুক্রবার বিতর্কিত ওই জমিতে জোর করে চাষ করতে গেলে শেখ হারুন বাদশা ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দেন। সেই সময় অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় শেখ হারুন বাদশাকে দ্রুত আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শনিবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও দু'জন গুরুতর জখম হন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।

মৃতের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande