সিএএ-র অধীনে আবেদনকারীদের শংসাপত্র প্রদান মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১ আগস্ট (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র অধীনে আবেদনকারীদের শংসাপত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মত পশ্চিমবঙ্গ সরকারও সিএএ-তে আবেদন
সিএএ-র অধীনে আবেদনকারীদের শংসাপত্র প্রদান মুখ্যমন্ত্রীর


কলকাতা, ১ আগস্ট (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র অধীনে আবেদনকারীদের শংসাপত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নিউটাউন কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মত পশ্চিমবঙ্গ সরকারও সিএএ-তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। মাসখানেকের মধ্যেই এ ব্যাপারে রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আবেদনের প্রক্রিয়া আরও সরলীকরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৬ মাসের মধ্যে রাজ্যের সমস্ত পেন্ডিং সিএএ আবেদন নিষ্পত্তির চূড়ান্ত লক্ষ্য নেওয়া হয়েছে।

উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন ও রাজ্য স্বরাষ্ট্র দফতরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ভার্চুয়ালি ও সরাসরি বহু সুবিধাপ্রাপকের হাতে সিএএ শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মন্ত্রী অর্জুন সিং ও কল্যাণ চক্রবর্তী এবং শাসক-বিরোধী উভয় শিবিরের একাধিক বিধায়ক। রাজ্যে সিএএ শংসাপত্র প্রদানের পরিসংখ্যান পেশ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এ যাবৎ মোট ২৩,৯৫৬ জনকে সিএএ শংসাপত্র প্রদান করা হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১১ সপ্তাহে ৫,৯৬৬টি শংসাপত্র তুলে দেওয়া সম্ভব হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande