
কলকাতা, ১ আগস্ট (হি. স.) : লাল-হলুদ শিবিরে আজকের দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ক্লাব সদস্য এবং সমস্ত সমর্থকদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।উল্লেখ্য, প্রতি বছর ১লা আগস্ট 'ইস্টবেঙ্গল দিবস' অর্থাৎ ক্লাবের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। ১৯২০ সালের ১লা আগস্ট কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠার স্মরণে এই দিনটি পালিত হয়ে আসছে। ক্লাবের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানাতে সমর্থক ও সদস্যরা দিনটি উদযাপনে মেতে ওঠেন। এই বিশেষ দিনে ভক্তরা একত্রিত হয়ে ক্লাবের পতাকা উত্তোলন করেন, ক্লাবের কিংবদন্তিদের স্মরণ করেন এবং কলকাতার সঙ্গে জড়িত এই ক্লাবের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত