স্বপঞ্জিকরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বললেন জনগণনায় অগ্রাধিকার রাজ্য সরকারের
কলকাতা, ১ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হয়েছে শনিবার থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরে স্বপঞ্জিকরণ করে জনগণনা কর্মসূচির শুভ সূচনা করেন। ডিজিটাল পদ্ধতিতে ২টি ধাপে হবে এই গণনার কাজ চলবে। প্রথম ধাপে আজ থেকে আগামী ১৫-ই আগস্ট প
স্বপঞ্জিকরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বললেন জনগণনায় অগ্রাধিকার রাজ্য সরকারের


কলকাতা, ১ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হয়েছে শনিবার থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরে স্বপঞ্জিকরণ করে জনগণনা কর্মসূচির শুভ সূচনা করেন। ডিজিটাল পদ্ধতিতে ২টি ধাপে হবে এই গণনার কাজ চলবে। প্রথম ধাপে আজ থেকে আগামী ১৫-ই আগস্ট পর্যন্ত নাগরিকরা স্ব-শুমারি প্রক্রিয়ায় http://se.census.gov.in - এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। এই পর্বে পরিবারের সদস্যদের তথ্য, বাসস্থানের বিবরণ-সহ একাধিক তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত করা যাবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, ‘১৬-তম জনগণনার কাজ শুরু হলো আজ থেকে। ১০০ শতাংশ ডিজিটাল জনগণনা এটি। ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের সমস্ত নাগরিকরা পরিবারের তথ্য জমা দিতে পারবেন।’ জনগণনা নিয়ে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জনগণনার কাজ করা সরকারি কর্মীদের সাংবিধানিক দায়িত্ব। তিনি আরও বলেন, ‘এ বারের জনগণনা ডিজিটাল এবং সেল্ফ এনুমারেশন হবে। সেনসাস অথরিটি অফ ইন্ডিয়া-র গাইডলাইন অনুযায়ী সমস্ত কাজ হবে। যাঁরা সেল্ফ এনুমারেশন করতে পারবেন না, তাঁদের বাড়িতে কর্মীরা যাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande