চন্দননগর পুলিশ কমিশনারেটের চেতক ও ব্রাভো মোবাইল প্যাট্রোল বাহনের উদ্বোধনে উপস্থিত বিধায়ক দীপাঞ্জন গুহ
হুগলি , ১ আগস্ট (হি.স.): চন্দননগর পুলিশ কমিশনারেটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী ও জনমুখী করতে চালু হল অত্যাধুনিক ''চেতক'' ও ''ব্রাভো'' মোবাইল প্যাট্রোল বাহন। এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপ
বিধায়ক দীপাঞ্জন গুহ


হুগলি , ১ আগস্ট (হি.স.): চন্দননগর পুলিশ কমিশনারেটের আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী ও জনমুখী করতে চালু হল অত্যাধুনিক 'চেতক' ও 'ব্রাভো' মোবাইল প্যাট্রোল বাহন। এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপাঞ্জন গুহ বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহরের বিভিন্ন এলাকায় দ্রুত টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং অপরাধ দমনে এই নতুন মোবাইল প্যাট্রোল বাহন কার্যকর ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে পুলিশ প্রশাসনকে আরও আধুনিক ও দক্ষ করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 'চেতক' ও 'ব্রাভো' বাহনের সংযোজন সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনারেটের শীর্ষ আধিকারিক, পুলিশকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নতুন এই মোবাইল প্যাট্রোল বাহন চালু হওয়ায় চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande