টানা বৃষ্টিতে জলপাইগুড়ির বহু এলাকা জলমগ্ন, তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি
জলপাইগুড়ি, ১ আগস্ট (হি.স.): শনিবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডের অধিকাংশ রাস্তার ওপর জল জমে গিয়ে চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে স্বাভা
জলমগ্ন এলাকা


জলপাইগুড়ি, ১ আগস্ট (হি.স.): শনিবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডের অধিকাংশ রাস্তার ওপর জল জমে গিয়ে চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত জলপাইগুড়িতে প্রায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণের কারণে শহরের প্রধান প্রধান রাস্তা এবং নিচু এলাকাগুলি জলের নিচে চলে গেছে। এমনকি একাধিক জায়গায় জল বাসিন্দাদের ঘরবাড়ির সামনে পর্যন্ত পৌঁছে গেছে। ড্রেনেজ ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়লেও এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য পুর প্রশাসন কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না।

এদিকে টানা বৃষ্টির জেরে তিস্তা ও করলা নদীর জলস্তর হু হু করে বাড়তে শুরু করেছে। সেচ দপ্তর জানিয়েছে, তিস্তা নদীর মেখলিগঞ্জ সংলগ্ন এলাকায় জলস্তর বেড়ে যাওয়ার কারণে ইতোমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande