ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার গোঘাট-১-এর তৃণমূল নেতা পার্থ নাগ
আরামবাগ , ১ আগস্ট (হি.স.): ভোট পরবর্তী হিংসা, হুমকি, মারধর, বাড়ি ভাঙচুর ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গোঘাট-১ ব্লকের দাপুটে তৃণমূল নেতা পার্থ নাগকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। শনিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা
গ্রেপ্তার তৃণমূল নেতা পার্থ নাগ


আরামবাগ , ১ আগস্ট (হি.স.): ভোট পরবর্তী হিংসা, হুমকি, মারধর, বাড়ি ভাঙচুর ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গোঘাট-১ ব্লকের দাপুটে তৃণমূল নেতা পার্থ নাগকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ। শনিবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্থ নাগের বিরুদ্ধে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা, সাধারণ মানুষকে হুমকি দেওয়া, মারধর, বাড়ি ভাঙচুর এবং তোলাবাজির অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্ত চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার ধৃত তৃণমূল নেতাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।

এই গ্রেফতারিকে কেন্দ্র করে গোঘাট এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande