তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা ও মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল শিক্ষক সেলের নেতা ইন্দ্রজিৎ ঘোষ
আরামবাগ , ১আগস্ট (হি.স.): গোঘাট-১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস শিক্ষক সেলের নেতা তথা প্রাথমিক শিক্ষক ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। শনিবার তাঁকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, ভোট
গ্রেপ্তার তৃণমূলের শিক্ষক নেতা ইন্দ্রজিৎ ঘোষ


আরামবাগ , ১আগস্ট (হি.স.): গোঘাট-১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস শিক্ষক সেলের নেতা তথা প্রাথমিক শিক্ষক ইন্দ্রজিৎ ঘোষকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। শনিবার তাঁকে গ্রেফতার করে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, মারধর-সহ একাধিক অভিযোগে ইন্দ্রজিৎ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তদন্ত চালিয়ে শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।

ধৃতকে এদিন আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande