কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অস্মিতা দে-কে শুভেচ্ছা লকেট চট্টোপাধ্যায়ের
কলকাতা, ১ আগস্ট (হি.স.): কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ে ভারতের প্রথম জুডো খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক জয়ী অস্মিতা দে-কে সারাদেশ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এই ধারাবাহিকতায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট শেয়ার করে
কমনওয়েলথ গেমসে সোনা জয়ী অস্মিতা দে-কে শুভেচ্ছা লকেট চট্টোপাধ্যায়ের


কলকাতা, ১ আগস্ট (হি.স.): কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ে ভারতের প্রথম জুডো খেলোয়াড় হিসেবে স্বর্ণপদক জয়ী অস্মিতা দে-কে সারাদেশ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। এই ধারাবাহিকতায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট শেয়ার করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার লকেট চট্টোপাধ্যায় তাঁর বার্তায় লেখেন, অস্মিতা দে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম জুডো অ্যাথলেট হিসেবে সোনা জিতে ইতিহাস রচনা করেছেন। এই দুর্দান্ত সাফল্যের জন্য তিনি অস্মিতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি তাঁর বার্তায় আরও বলেন, অস্মিতার এই অর্জন সমগ্র ভারতের জন্য এক বিশেষ গর্বের বিষয়। এক বাঙালি কন্যা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করে ভারতের মাথা উঁচু করেছেন।

উল্লেখ্য, অস্মিতা দে-র এই ঐতিহাসিক জয়ের পর ক্রীড়াজগত, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের পক্ষ থেকে তাঁকে ক্রমাগত শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande