ভারত-নেপাল সীমান্তে ব্রাউন সুগারসহ গ্রেফতার এক পাচারকারী
শিলিগুড়ি, ১ আগস্ট (হি.স.): খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তসংলগ্ন পানিট্যাঙ্কি এলাকায় মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যের হাতবদল করতে আসা এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্ত
গ্রেফতার


শিলিগুড়ি, ১ আগস্ট (হি.স.): খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তসংলগ্ন পানিট্যাঙ্কি এলাকায় মাদক পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যের হাতবদল করতে আসা এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম আজজিুর মিঞা। সে মালদা জেলার মোথাবাড়ি এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে উত্তর রামধন জোত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আটক ব্যক্তির কাছ থেকে দুটি প্যাকেটে মোট ২০৪ গ্রাম ‘ব্রাউন সুগার’ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। শনিবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। সীমান্ত এলাকায় কার কাছে এই বিপুল পরিমাণ মাদক হস্তান্তরের পরিকল্পনা ছিল, সেই আন্তর্জাতিক পাচারচক্রের বাকি সহযোগীদের খোঁজ পেতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande