ফের দুর্ঘটনা! সেক্টর ফাইভে বাসের ধাক্কায় গুরুতর জখম তথ্যপ্রযুক্তি কর্মী
কলকাতা, ১ আগস্ট (হি.স.): বরাহনগরের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা! এবার ঘটনাস্থল সল্টলেক সেক্টর ফাইভে। সল্টলেকের সেক্টর ফাইভে ওয়েবেল মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। শনিবার একটি সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হন তথ্যপ্রযুক্তি কর্মী প্রতীক্ষ
পূর্বস্থলীতে তাঁতঘরে ধাক্কা মারল ডাম্পার, বড় দুর্ঘটনা থেকে রক্ষা


কলকাতা, ১ আগস্ট (হি.স.): বরাহনগরের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা! এবার ঘটনাস্থল সল্টলেক সেক্টর ফাইভে। সল্টলেকের সেক্টর ফাইভে ওয়েবেল মোড়ের কাছে দুর্ঘটনা ঘটে। শনিবার একটি সরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হন তথ্যপ্রযুক্তি কর্মী প্রতীক্ষা গন্ড (২৪)। তিনি বেহালার বাসিন্দা।

এ দিন ওয়েবেল মোড়ে বাস থেকে নেমে হাঁটার সময়ে একটি বাস ধাক্কা মারে তাঁকে। বর্তমানে তিনি নীলরতন সরকার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, প্রতীক্ষার পায়ে আঘাত লেগেছে মারাত্মক ভাবে। পুলিশ বাসের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande