প্রকাশিত অসম প্রদেশ বিজেপির মুখপত্র ‘বিজেপি বার্তা’-র নতুন সংস্করণ
গুয়াহাটি, ১ আগস্ট (হি.স.) : অসম প্রদেশ বিজেপির মুখপত্র ‘বিজেপি বার্তা’-র দশম বর্ষের অষ্টম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে। আজ শুক্রবার বশিষ্ঠে দলের সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে রাজ্যের পশুপালন ও মৎস্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভ
বিজেপি বার্তা প্ৰকাশের মুহূর্ত


গুয়াহাটি, ১ আগস্ট (হি.স.) : অসম প্রদেশ বিজেপির মুখপত্র ‘বিজেপি বার্তা’-র দশম বর্ষের অষ্টম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে।

আজ শুক্রবার বশিষ্ঠে দলের সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে রাজ্যের পশুপালন ও মৎস্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী নীলিমা দেবী মুখপত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ উপ-সভাপতি মনোজ বরুয়া এবং রাজ্য সম্পাদক মহেশ দেউরি।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে নীলিমা দেবী বলেন, ‘বিজেপি বার্তা’ কেবল দলের মুখপত্র নয়, এটি দলীয় কার্যকর্তাদের বৌদ্ধিক চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে কার্যকর্তারা যেমন বিভিন্ন সমসাময়িক বিষয় সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পান, তেমনি দলীয় আদর্শ ও কর্মকাণ্ড সম্পর্কেও সম্যক ধারণা লাভ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজেপির মিডিয়া বিভাগের সহ-আহ্বায়ক ড. ধ্রুবজ্যোতি ঠাকুরিয়া।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande