মরণফাঁদ বাসুদেবপুরের রাস্তা, সরকার বদলালেও কাটেনি দুর্ভোগ; সংস্কারের অপেক্ষায় স্থানীয়রা
আরামবাগ, ১ আগস্ট (হি. স.):-দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুরের গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলি কার্যত জলাশয়ের চেহারা নেওয়ায় পথ চলতে গিয়ে প্
রাস্তা সংস্কার


আরামবাগ, ১ আগস্ট (হি. স.):-দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুরের গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলি কার্যত জলাশয়ের চেহারা নেওয়ায় পথ চলতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।শনিবার স্থানীয়রা অভিযোগ করেন, বাসুদেবপুরের এই রাস্তা আরামবাগ স্টেশনের সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এটি এলাকার মানুষের কাছে একটি শর্টকাট রাস্তা হিসেবেও পরিচিত। প্রতিদিন বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে রাস্তাটির পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।বর্ষা শুরু হতেই সমস্যা আরও বেড়েছে। বৃষ্টির জল জমে রাস্তার গর্তগুলি বোঝা যাচ্ছে না। ফলে গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, বাইক ও স্কুটি চালকদের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ—সকলেই সমস্যায় পড়ছেন।স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, রাস্তার একাধিক অংশে গর্তের গভীরতা এতটাই বেড়েছে যে রাস্তার পাশের পুকুর এবং রাস্তার মধ্যে কার্যত কোনও পার্থক্য নেই। বছরের পর বছর এই পরিস্থিতি চললেও কেন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।এলাকাবাসীর দাবি, বড় কোনও দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই প্রশাসন দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করুক। সরকার পরিবর্তনের পরও গুরুত্বপূর্ণ এই রাস্তা কবে মেরামত হবে, এখন সেটাই তাঁদের প্রশ্ন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande