হাওড়ায় মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক? আইএসআই যোগ ও হানি ট্র্যাপের অভিযোগে তদন্তে এসটিএফ
হাওড়া, ১ আগস্ট (হি. স.): হাওড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা, পাকিস্তানি যোগ, হানি ট্র্যাপ এবং বিদেশি অর্থের লেনদেনের অভিযোগ ঘিরে তদন্তে নেমেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত হামিম
সাংবাদিক বৈঠক


হাওড়া, ১ আগস্ট (হি. স.): হাওড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা, পাকিস্তানি যোগ, হানি ট্র্যাপ এবং বিদেশি অর্থের লেনদেনের অভিযোগ ঘিরে তদন্তে নেমেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। তদন্তকারী সংস্থার দাবি, ধৃত হামিমের সঙ্গে পাকিস্তান-যোগের একাধিক সূত্র মিলেছে। সেই সূত্র ধরেই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। এসটিএফ সূত্রের দাবি, হামিম ‘রানা’, ‘আবির’, ‘শেহেজাদ’, ‘ভাট্টি গ্যাং’ এবং ‘হাবিব’ নামে একাধিক ভুয়ো হ্যান্ডেল ব্যবহার করে ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখত। তদন্তকারীদের দাবি, এই যোগাযোগের পিছনে পাকিস্তানি যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও উঠে এসেছে, গত চার বছর ধরে ঝাড়খণ্ডের বাসিন্দা অর্পিতা সরকারের সঙ্গে হামিমের যোগাযোগ ছিল।এসটিএফ-এর অভিযোগ, অর্পিতাকে ব্যবহার করে এক মন্ত্রীর ছেলেকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল।

তদন্তকারীদের দাবি, হামিমের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগাযোগের তথ্য মিলেছে। অর্পিতার সম্ভাব্য আইএসআই-যোগও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিদেশি অর্থের লেনদেনের অভিযোগের তদন্তে হামিমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন পরীক্ষা করা হচ্ছে। ইউকে ও মেক্সিকোর সিম ব্যবহারের তথ্যও মিলেছে বলে এসটিএফ সূত্রের দাবি।

তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে।এসটিএফ-এর এই দাবিগুলির সত্যতা বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হওয়া বাকি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande