শ্রীরামপুর বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক, উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করলেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য
হুগলি, ১ আগস্ট (হি.স .): শনিবার শ্রীরামপুর বিডিও অফিসে উপস্থিত থেকে বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন তিনি সাধারণ মানুষের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে
বৈঠকে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য


হুগলি, ১ আগস্ট (হি.স .): শনিবার শ্রীরামপুর বিডিও অফিসে উপস্থিত থেকে বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন তিনি সাধারণ মানুষের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে এলাকার চলমান উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবার মানোন্নয়ন এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

ভাস্কর ভট্টাচার্য বলেন, সরকারের লক্ষ্য মানুষের কাছে দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই নিয়মিত প্রশাসনিক পর্যালোচনা ও আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠকের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনিক বৈঠকে বিডিও অফিসের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের মাধ্যমে প্রশাসনিক কাজের গতি আরও বাড়বে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande