কৃষক উৎপাদক সংগঠন ও নারী ক্ষমতায়ন কর্মসূচিতে যোগ দিলেন বিধায়ক বিমান ঘোষ
আরামবাগ , ১ আগস্ট (হি.স.): পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ কৃষক উৎপাদক সংগঠন উন্নয়ন ও নারী ক্ষমতায়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষির উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই কর্
কৃষকের উৎপাদক সংস্থা কর্মসূচিতে বিমান ঘোষ


আরামবাগ , ১ আগস্ট (হি.স.): পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ কৃষক উৎপাদক সংগঠন

উন্নয়ন ও নারী ক্ষমতায়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষির উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে কৃষক ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শনিবারের এই অনুষ্ঠানে বিধায়ক বিমান ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন খানাকুল–১ ব্লকের বিডিও এবং রামমোহন–১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা। অনুষ্ঠানে কৃষকদের সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং নারী স্বনির্ভরতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিধায়ক বিমান ঘোষ বলেন, কৃষক উৎপাদক সংগঠন কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে নারীদের স্বনির্ভর করে তোলার জন্য সরকারের বিভিন্ন প্রকল্প ও উদ্যোগকে সফলভাবে বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠিতে উপস্থিত অতিথিরা জানান, কৃষির উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার এই ধরনের উদ্যোগ গ্রামীণ সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande