গ্রেফতার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়
আরামবাগ , ১আগস্ট (হি.স.): ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, হুমকি এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা গোঘাট-১ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিজয় রায়কে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে গোঘাট থানা থ
গ্রেপ্তার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়


আরামবাগ , ১আগস্ট (হি.স.): ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, হুমকি এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে গোঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা গোঘাট-১ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিজয় রায়কে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে গোঘাট থানা থেকে তাঁকে আরামবাগ মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় থানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আদালতে নিয়ে যাওয়ার সময় থানা চত্বরে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা বিজয় রায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে থাকেন। অভিযোগ, তাঁর দিকে ডিম ও পচা ফলও ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ দ্রুত তাঁকে আদালতের উদ্দেশে নিয়ে যায়।

ঘটনার পর বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল সরকারের সময় বিজয় রায়ের নেতৃত্বে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর ব্যাপক অত্যাচার, তোলাবাজি ও সন্ত্রাস চালানো হয়েছিল। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষের ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ।

অন্যদিকে, বাম নেতৃত্বের দাবি, তৃণমূল আমলে দুর্নীতি এবং বিরোধী রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপর অত্যাচারের যে অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে এসেছে, আইন এখন সেই অভিযোগগুলির ভিত্তিতেই তার নিজস্ব গতিতে এগোচ্ছে।

এদিকে, বিজয় রায়ের গ্রেফতারিকে কেন্দ্র করে গোঘাটে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande