
আরামবাগ , ১ আগস্ট (হি.স.): বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বাড়িতে থানা সোনার গহনা চুরির কিনারা করল খানাকুল পুলিশ। ঘটনায় ইতিমধ্যে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গহনা উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনা খানাকুলের গোপালনগর এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে,গত মাসের ১৮ তারিখে গোপালনগরের বাসিন্দা ওই ব্যক্তি পারিবারিক অনুষ্ঠান সূত্রে বাড়ির সমস্ত সদস্যদের নিয়ে অন্যত্র গিয়েছিলেন। এই সুযোগে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে বাড়িতে থাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। ঘটনার পরেই খানাকুল থানায় ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেন ওই পরিবারটি। অভিযোগের ভিত্তিতে চুরির কিনারা করতে গোপনে তদন্তের জাল ফেলে খানাকুল পুলিশ। এরইমাঝে গত ২৯তারিখে পুলিশ জানতে পারে সোনার গহনাগুলি চুরি করে দুস্কৃতীরা গোপালনগর এলাকারই একটি বাড়িতে লুকিয়ে রেখেছে। বিষয়টি জানার পরেই ওই বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করে এক যুবককে। পুলিশের দাবি ,জেরার মুখে ধৃত যুবক স্বীকার করে চুরির ঘটনা। পাশাপাশি চুরি করা সোনার গহনাগুলি নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছে অভিযুক্ত বলে স্বীকার করে সে। সেইমতো ঘটনাস্থলে অভিযান চালিয়ে চুরি যাওয়া সোনার গহনাগুলি উদ্ধার করে পুলিশ।
চুরির ঘটনায় আর কারা যুক্ত আছে তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। ফলত,তদন্তের স্বার্থে ধৃতের পরিচয় প্রকাশ করা হয়নি যা জানানো শনিবার সাংবাদিক সম্মেলন করে ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA