কুয়োয় ভালুকের শাবক, উদ্ধার করে জঙ্গলে ছাড়ল বন দফতর
কাঙ্কের, ১০ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কের জেলার নরহরপুর বনাঞ্চলের কুসুমপানি গ্রামে একটি ভালুকের শাবক কুয়োয় পড়ে যায়। সোমবার গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় উদ্ধার অভিযান। সতর্কতার সঙ্গে শাবকটিকে
কুয়োয় ভালুকের শাবক, উদ্ধার করে জঙ্গলে ছাড়ল বন দফতর


কাঙ্কের, ১০ আগস্ট (হি.স.) : ছত্তিশগড়ের কাঙ্কের জেলার নরহরপুর বনাঞ্চলের কুসুমপানি গ্রামে একটি ভালুকের শাবক কুয়োয় পড়ে যায়।

সোমবার গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শুরু হয় উদ্ধার অভিযান। সতর্কতার সঙ্গে শাবকটিকে কুয়ো থেকে নিরাপদে বের করে আনা হয়। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

বন দফতরের অনুমান, খাবারের সন্ধানে ভালুকের একটি দল জঙ্গল থেকে গ্রামের আশপাশের খেতের দিকে এসেছিল। সেই সময় শাবকটি কুয়োর কাছে গিয়ে পড়ে যায়। উদ্ধারকাজের সময় আশপাশে ভালুকের দল থাকার আশঙ্কায় বনকর্মীরা সতর্ক ছিলেন। এলাকায় ভালুকের আনাগোনা বাড়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক রয়েছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের জঙ্গলের দিকে একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও বন্যপ্রাণী দেখতে পেলে দ্রুত বন দফতরকে খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande