
ধর্মশালা, ১২ আগস্ট (হি.স.) : হিমাচলপ্রদেশের কাংড়া জেলার নগরোটা বাগওয়ান থানার পুলিশ একটি পিকআপ গাড়ি থেকে ১৫ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে নাকা তল্লাশির সময় এই মাদক উদ্ধার হয়। ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার কাংড়ার পুলিশ সুপার কুলভূষণ বর্মা জানান, গোপন সূত্রে খবর পেয়ে নগরোটা বাগওয়ান ট্রাফিক অফিসের কাছে একটি সাদা রঙের পিকআপ গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ১৫ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়।এর পরেই গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়। মাদক ও গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের পরিচয় প্রভীন কুমার, অঙ্কুশ, অনিল হিসেবে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস