পুরুলিয়ায় উন্নয়নমূলক কাজের পর্যালোচনা, উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ
পুরুলিয়া, ১৪ আগস্ট (হি. স.) : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সংক্রান্ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি এবং সেগুলি রূপায়ণের বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার পুরুলিয়ায় একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী
দিলীপ ঘোষ


পুরুলিয়া, ১৪ আগস্ট (হি. স.) : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সংক্রান্ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি এবং সেগুলি রূপায়ণের বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার পুরুলিয়ায় একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জেলার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সূত্র মারফত জানা গেছে, এদিনের পর্যালোচনা বৈঠকে পুরুলিয়া জেলার সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রামীণ উন্নয়নের গতি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পগুলির সুযোগ-সুবিধা যাতে সর্বাধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং প্রকল্প রূপায়ণে যাতে কোনও ধরনের বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী দিলীপ ঘোষ।

এছাড়াও বৈঠকে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। কার্যকর পরিকল্পনা ও উন্নত সমন্বয়ের মাধ্যমে স্থানীয় স্তরে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। এর ফলে কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকরা নিজেদের জেলাতেই কাজের সুযোগ ও জীবিকার সন্ধান পাবেন বলে মনে করা হচ্ছে।

পুরুলিয়ার সার্বিক উন্নয়নে সরকারি প্রকল্পগুলি যাতে তৃণমূল স্তরে যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তার ওপর গুরুত্ব আরোপ করেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande