
ধর্মশালা, ১২ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের নুরপুরে ১৬.০২ গ্রাম মাদক (হেরোইন) সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ছতরোলি এলাকায় টহল দেওয়ার সময় সিআইএ শাখার নুরপুর দল এই মাদক উদ্ধার করে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ছতরোলি খাড্ড এলাকায় পৌঁছয় পুলিশের দল। সেখানে মোটরসাইকেল-সহ এক যুবককে আটক করা হয়। তল্লাশির সময় মোটরসাইকেলের ড্যাশবোর্ডের ভিতরে লুকিয়ে রাখা ১৬.০২ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। ধৃতের নাম অজয় কুমার। সে পাঞ্জাবের পাঠানকোট জেলার হরিয়াল এলাকার বাসিন্দা। মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের দাবি, ছতরোলি ও জসুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে ওই যুবক মাদক নিয়ে ছতরোলি খাড্ডে অপেক্ষা করছিল। নুরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস