কাংড়ায় গাড়ি থেকে ৬.৬৬ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার দুই
ধর্মশালা, ১২ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়ায় একটি গাড়ি থেকে ৬.৬৬ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। বুধবার টহল ও তল্লাশির সময় গাড়িতে থাকা দুই যুবকের কাছ থেকে ওই মাদক উদ্ধার হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়
কাংড়ায় গাড়ি থেকে ৬.৬৬ গ্রাম মাদক উদ্ধার, গ্রেফতার দুই


ধর্মশালা, ১২ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়ায় একটি গাড়ি থেকে ৬.৬৬ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। বুধবার টহল ও তল্লাশির সময় গাড়িতে থাকা দুই যুবকের কাছ থেকে ওই মাদক উদ্ধার হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাংড়া বাইপাসের হনুমান ঘাট এলাকায় টহল ও তল্লাশি চালাচ্ছিল পুলিশের সিআইএ দল। সন্দেহ হওয়ায় একটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িতে থাকা দুই যুবকের কাছ থেকে ৬.৬৬ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়।ধৃতদের পরিচয় আমন রানা (৩১) ও পার্থ শর্মা (২০) হিসেবে জানা গিয়েছে। দু’জনেই কাংড়া জেলার ধর্মশালা তহশিলের টাং নারওয়ানা গ্রামের বাসিন্দা।মাদক-সহ গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কাংড়া থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande