লম্বাগাঁওয়ে ট্যাক্সি থেকে মাদক উদ্ধার, চালক গ্রেফতার
ধর্মশালা, ১২ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়া জেলার লম্বাগাঁওয়ে একটি ট্যাক্সি থেকে ৭.০১ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে টহল ও তল্লাশির সময় মাদক উদ্ধার করা হয়। ঘটনায় ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কাংড়া
লম্বাগাঁওয়ে ট্যাক্সি থেকে ৭.০১ গ্রাম মাদক উদ্ধার, চালক গ্রেফতার


ধর্মশালা, ১২ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়া জেলার লম্বাগাঁওয়ে একটি ট্যাক্সি থেকে ৭.০১ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে টহল ও তল্লাশির সময় মাদক উদ্ধার করা হয়। ঘটনায় ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কাংড়ার পুলিশ সুপার কুলভূষণ বর্মা জানান, গোপন সূত্রে খবর পেয়ে আলমপুরে বিয়াস নদীর সেতুর কাছে একটি ট্যাক্সি আটক করে লম্বাগাঁও থানার পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭.০১ গ্রাম মাদক (হেরোইন) উদ্ধার হয়। মাদক ও গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।ধৃতের পরিচয় বিশাল কুমার (২৮) হিসেবে জানা গিয়েছে। সে কাংড়া জেলার জয় সিংহপুর তহশিলের আলমপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande